# Tags

তথ্য অধিকার আইন নিয়ে পঞ্চগড়ে রোড শো’

পঞ্চগড় প্রতিনিধি-‘তথ্যের অধিকার আমার সাংবিধানিক অধিকার’ শ্লোগানে তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক সচেতনতার অংশ হিসেবে পঞ্চগড়ে ‘রোড শো’ অনুষ্ঠিত হয়েছে।

তথ্য অধিকার আইন সর্ম্পকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় ওই রোড শো’র আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-রিইব। গত সোমবার সকালে জেলা শহরের জালাশী মোড় থেকে রোড শো শুরু হয়ে টুনিরহাট, কালিয়াগঞ্জ, ভাইলাগঞ্জ, দেবীগঞ্জ, সাকোয়া, বোদা হয়ে ময়দানদিঘী বাজারে গিয়ে শেষ হয়। পথিমধ্যে বিভিন্ন হাট-বাজারে মাইক ও লিফলেট বিতরণ করে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয়। রোড শো’তে প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মতিউর রহমান, জেলা সমন্বয়কারী কায়সার আলীসহ দুই উপজেলার আরটিআই গ্রæপের সভাপতিসহ সদস্যরা অংশগ্রহণ করেন।